প্রিয় জার্মান শেফার্ড কুকুর চ্যাম্পের মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন ও জিল বাইডেন বলেন, আমাদের হূদয় আজ ভারাক্রান্ত। আপনারা জানেন যে, আমাদের ভালবাসার চ্যাম্প পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। গত ১৩ টি বছর সে আমাদের পরিবারেরর সঙ্গে মিলে-মিশে ছিল। আমরা যেখানেই যেতাম সেখানেই সে আমাদের সঙ্গ দিতে চাইতো। সে আমাদের জন্য আগুনে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করতো না। বৈঠকের সময়ও সঙ্গ দিতে আরামবোধ করতো সে। হোয়াইট হাউজের গার্ডেনে তার সময়ও খুব ভাল কাটতো। সুখে-দু:খে সে আমাদের সঙ্গে থাকতো। তার ভালবাসা সবসময়ই আমাদের সঙ্গে থাকবে।
