রোনালদো যাকে অপমান করেছিলেন তিনিই আজ ম্যাচসেরা

আপডেট : ২০ জুন ২০২১, ০২:১৭

২০১৯ সালে কোপা ইতালিয়ার ম্যাচে য়্যুভেন্তাসের মুখোমুখি হয় আটালান্টা। সে ম্যাচে হারে রোনালদোর য়্যুভেন্তাস। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে জার্সি বিনিময় করতে চান গোজেনস। তাতে রাজি হননি রোনালদো। এমনকি তার দিকে তাকানও নি। স্পষ্ট বলে দেন, 'না'। 

নিজের আত্মজীবনীতে সে ঘটনা তুলে ধরে গোজেনস লিখেছিলেন, সেসময় চরম অপমানিত বোধ করেন তিনি। 

আজ এই গোজেনসই হলেন ম্যাচ সেরা খেলোয়াড়। তাও জার্মানির হয়ে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। তবে আজকের ম্যাচটা হতে পারতো রোনালদোরই। তবে হয়নি সতীর্থদের আত্মঘাতী গোলের ফাঁদে পড়ে। জার্মানদের গতিও রোনালদোকে সরিয়ে দিয়েছে স্পটলাইট থেকে।

ইত্তেফাক/এএএন/এমএএম