টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ২য় দিনেও বৃষ্টির বাগড়া

আপডেট : ২০ জুন ২০২১, ০৫:৩৭

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ২য় দিনেও বৃষ্টির বাগড়া। তবে ১ম দিনের মতো পুরোদিন বৃষ্টিতে ভেসে যায়নি। এদিন খেলা হয়েছে ৬৪.৪ ওভার। ৩ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে ভারত। এরপর আলোক স্বল্পতায় ২য় দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।

দ্বিতীয় দিন শেষে বিরাট কোহলি ৪৪ ও আজিঙ্কা রাহানে ২৯ রানে অপরাজিত আছেন। ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নেইল ওয়াগনার একটি করে উইকেট নিয়েছেন।

বৃষ্টিতে পরিত্যক্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন

এর আগে বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও বৃষ্টির কথা বিবেচনায় রেখে আগেই একটি রিজার্ভ ডে রেখেছিল আইসিসি।

প্রথমবারের মতো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজন করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে মুখোমুখি আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দল নিউজিল্যান্ড ও ভারত।

এর আগে এক সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমরা সন্তুষ্ট যে ফাইনালে পৌঁছুতে পেরেছি। ছেলেরা নিজেদেরকে প্রমাণ করেছে। খুব ভালো লাগছে যে, মাঠে কিছু দর্শকও থাকবে। কারণ দর্শক ছাড়া ফাইনাল ম্যাচের আনন্দটা সেভাবে পাওয়া যায়না।

টেস্টের শীর্ষ দুই দলের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচটাতে নজর থাকবে সময়ের সেরা দুই টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনের দিকেও।

ইত্তেফাক/এএএন/এমআর