উপজেলা পরিষদ নির্বাচন
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থী বাছাই করতে সভা করে উপজেলা আওয়ামী লীগ।
সভায় সকল ইউনিয়ন, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা তপন বক্স, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তারের নাম চূড়ান্ত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চূড়ান্ত প্রার্থীর তালিকা ৩ জানুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছানোর উদ্দেশ্যে শনিবার কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
