ঝিনাইদহে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২১, ১১:৫২

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গে একজন মারা গেছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, রবিবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩’শ ৯৬  জনে। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

তবে করোনার সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পেলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক, ছাড়াও কেনা-বেচা করছে ক্রেতারা। শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও নির্দেশনা থেকে যাচ্ছে উপেক্ষিত। গাদা-গাদি করে হাট-বাজারে চলাচল করতে দেখা গেছে। করোনা সংক্রমণের ভয় করছে না মানুষ। শৈলকুপা বাজারের ব্যবসায়ী রাশেদুল হাসান জানান, মানুষ মাক্স ব্যবহার করছে না। স্বাস্থ্যবিধি মানার পরোয়া করছে না কেউ। এতে করোনা আক্রান্ত বেড়ে যাচ্ছে।

অবশেষে কোটচাঁদপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন - bdtoday24

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ৫০ বেড়ের করোনা ওয়ার্ডে ৫১ জন রোগ ভর্তি আছে। স্থান সংকুলান না ৫০ বেডের একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় লেগে গেছে। মানুষ লাইনে দাড়িয়ে নমুনা দিচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি