নির্মল ইন্দু সরকার, প্রভাষক, সেন্ট গ্রেগরিজ স্কুল এন্ড কলেজ, ঢাকা
দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ হিসাববিজ্ঞান ২য় পত্রের অংশীদারি অধ্যায় থেকে কিছু অংক দেয়া হলো বাসায় অনুশীলন কর।
৪. অরুণ, বরুণ ও তরুণ তিনজন অংশীদার। ২০১৪ সালের জানুয়ারি মাসের প্রথমে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে তরুণের ১,০০,০০০, ৮০,০০০ ও ৬০,০০০ টাকা এবং তরুণের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ২০,০০০ টাকা। তারা ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে কারবারের লাভ—ক্ষতি বন্টন করে। অরুণ কারবার হতে প্রতি মাসের প্রথমে ৬০০ টাকা, বরুণ প্রতি মাসে ৭০০ টাকা এবং তরুণ প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও বরুণ কারবার হতে ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেছিল। ব্যবসায়িক প্রয়োজনে তরুণ বত্সরের মাঝামাঝি সময়ে আরও ১০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সে বছর কর্মচারীদের বেতন বাবদ ১২,০০০ টাকা এবং অফিসের ঘর ভাড়া বাবদ ২০,০০০ টাকা প্রদান করেই কারবারের নিট লাভ অর্জিত হয়েছিল ৭২,০০০ টাকা।
ক. কর্মচারীদের বকেয়া বেতন ও অফিস ভাড়ার জাবেদা লিখ। ০২
খ. অংশীদারদের মোট উত্তোলন এবং উত্তোলনের ওপর ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় কর। ০৪
গ. তরুণের ঋণ হিসাব প্রস্তুত কর। ০৪
৫. জাওয়াদ, নাসিফ ও নবীন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে তাঁদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা; ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। ২০১৭ সালের ১লা জানুয়ারি তারিখে তাদের চলতি হিসাবের ব্যালেন্স (উদ্বৃত্ত) ছিল জাওয়াদ ৫,০০০ টাকা (ক্রেডিট), নাসিফ ২,৫০০ টাকা (ডেবিট), নবীন ৩,৭০০ টাকা (ক্রেডিট)। সম্ভাব্য লাভের আশায় জাওয়াদ ও নাসিফ ব্যবসায় থেকে প্রতি মাসের শুরুতে ৮০০ টাকা ও ৫০০ টাকা এবং নবীন প্রতি মাসের শেষে ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জাওয়াদ ব্যক্তিগত ব্যবহারের জন্য ৫,০০০ টাকার পণ্য ব্যবসায় হতে উত্তোলন করে যা হিসাব বইতে লেখা হয়নি। নাসিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসে ১,২০০ টাকা করে বেতন পায়। মূলধন ও নগদ উত্তোলনের ওপর বার্ষিক ৬% সুদ ধার্য করা হয়। তারা যথাক্রমে ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে মুনাফা ও ক্ষতি বন্টন করে নেয়।
উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ দাঁড়ায় ৫৪,৮০০ টাকা।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। ০২
খ. লাভ—লোকসান আবন্টন হিসাব তৈরি কর। ০৪
গ. নাসিফ ও নবীনের চলতি হিসাব তৈরি কর। ০৪
৬. X, Y এবং Z একটি ফার্মের অংশীদার। তারা ব্যবসায়ের লাভ—লোকসান ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বন্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তাদের মূলধন ছিল X এর ৬০,০০০ টাকা, Y এর ৪৫,০০০ টাকা এবং Z এর ৩০,০০০ টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য X ৩,০০০ টাকা বেতন পাবে। মূলধনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে কিন্তু উত্তোলনের ওপর সুদ ধার্য হবে না। বছরে X, Y এবং Z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মূলধনের উপর সুদ এবং X এর বেতন ধার্য করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় ৬৯,৬০০ টাকা। ১ জুলাই ২০১৭ তারিখে X ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে।
ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় কর। ০২
খ. লাভ—লোকসান বন্টন হিসাব তৈরি কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর। ০৪
৭. বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ের দু’জন মালিক। তারা ১লা জানুয়ারি, ২০১৪ তারিখে ব্যবসায় শুরু করে। ব্যবসায়ে বিজয় ৮০,০০০ টাকা এবং স্বাধীন ৬০,০০০ টাকা বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ—ক্ষতি মূলধন অনুপাতে বন্টিত হবে। অংশীদারদের মূলধনের ওপর ১০% হারে এবং উত্তোলনের ওপর ৮% হারে সুদ ধরতে হবে।
ব্যবসায়ের দেখাশুনার জন্য স্বাধীন প্রতি মাসে ১,২০০ টাকা করে বেতন পাওয়ার অধিকারী এবং এই বেতনের টাকা সে উত্তোলন করেনি। অংশীদারগণ ব্যবসায় থেকে বছরে যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা নগদে উত্তোলন করে এবং এ উত্তোলনের ওপর যথাক্রমে ২৬০ টাকা এবং ১৮০ টাকা সুদ ধার্য করে। নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে ২,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। স্বাধীন এর বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ৩১.১২.২০১৪ তারিখে ব্যবসায়ের নিট লাভ হয় ৩৭,৩১০ টাকা।
ক. অংশীদার স্বাধীনের বেতন হিসাবভুক্তির জাবেদা দেখাও। ০২
খ. অংশীদারদের লাভ—লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কর। ০৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর। ০৪
