ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের ভালো ফলন

আপডেট : ২০ জুন ২০২১, ২১:০৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৪২৫টি কাঁঠালের বাগান রয়েছে। এর মধ্যে শুধু বিজয়নগর উপজেলাতেই রয়েছে তিন শতাধিক কাঁঠালের বাগান। চম্পকনগর ইউনিয়নের কাঁঠাল বাগানের মালিক কাউছার মিয়া বলেন, এ বছর কাঁঠালের দাম বেশ ভালো। বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, আধুনিক পদ্ধতিতে চাষ ও সঠিক পরিচর্যা করায় এ বছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রবিউল হক মজুমদার বলেন, আশা করছি এ বছর কমপক্ষে ২৫ কোটি টাকার কাঁঠাল বিক্রি করা হবে।