ভালুকা সাবরেজিস্ট্রি ভবন জরাজীর্ণ

আপডেট : ২০ জুন ২০২১, ২১:০৮

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

সংস্কারের অভাবে জরাজীর্ণ ভালুকা সাবরেজিস্ট্রি ভবন। এ বিষয়ে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম জানান, ভবনটির অবস্থা খুবই নাজুক। যে কোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সাবরেজিস্ট্রার মো. বোরহান উদ্দিন সরকার জানান, ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে পুনর্নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের আতঙ্কের কথা কেউ শুনছে না। স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু জানান, জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে ডিও লেটার প্রদান করা হয়েছে। আশা করছি তাড়াতাড়িই ভবনটি নির্মাণের কাজ শুরু হবে।