সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের যমুনার চরে বাদামের ভালো ফলন হয়েছে। এ বছর জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চরাঞ্চলে ৫ হাজার ১৬০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার দোরতা চরের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বাদাম চাষ করে লাভবান হয়েছি।’ কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন, আজিজল হক, দেলবার হোসেন জানান, কৃষকরা এ বছর বাদাম চাষ করে ভালো ফলনে বেশ খুশি। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মো, রোস্তম আলী ও কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের বাম্পার ফলন হয়েছে।
