কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৪০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় এক বন্দির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত ফুল মিয়া (৩৪) রংপুরের পীরগাছা থানার বালাহাটি এলাকার ছকু মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদা থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই মো. বায়েজিদ জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন ফুল মিয়া। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তৃব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।