ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০-২১-২০২৪ মেয়াদে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতি, বাংলাদেশ শিল্প কল্যাণ ফেডারেশন ও সব জাতীয় দৈনিক পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সমিতির উপদেষ্টামণ্ডলী, সুপারভাইজার, সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন —ইত্তেফাক
