যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ২১ জুন ২০২১, ০০:১২

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর ডেমরার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গত শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুল ইসলাম এমপি। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অন্যদের মধ্যে ৬৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফরসহ নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি