ব্রিটেনে বিরোধী লেবার পার্টিতে যোগ দিয়েছেন সাবেক স্পিকার জন বারকো। তিনি ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাবেক এমপি। বারকো প্রধানমন্ত্রী বরিস জনসনের কঠোর সমালোচনা করেন এবং তাকে একজন বাজে গভর্ণর বলেও আখ্যায়িত করেন। তিনি অবজারভার পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, বরিস জনসনের অধীনে কনজারভেটিভ পার্টি প্রতিক্রিয়াশীল, জনগুরুত্ববাদী, জাতীয়তাবাদী এবং কখনো কখনো বর্ণবাদী। হাউজ অব কমন্সে ১০ বছর দায়িত্ব গ্রহণের পর ২০১৯ সালে স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান বারকো। তিনি জানান, লেবার পার্টির সঙ্গে তার মূল্যবোধের মিল আছে। তাই কয়েক সপ্তাহ আগেই দলটিতে তিনি যোগ দিয়েছেন। —বিবিসি
