যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের প্রাইড প্যারেডে পিকআপ ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে পুলিশ। চালকের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। আটক চালকের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। তবে ম্যানর্স স্টোনওয়াল প্রাইড প্যারেডের একজন অংশগ্রহণকারী বলে ধারণা। এদিকে অ্যারিজোনায় একটি বাইসাইকেল প্রতিযোগিতায় পিকআপ ট্রাকের ধাক্কায় অন্তত ছয়জন আহত হয়েছেন যাদের অবস্থা সংকটজনক। পুলিশ ঐ ট্রাকের চালককে গুলি করেছে। ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। একটি দাতব্য সংস্থাকে সহায়তা করতে বাইসাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। —রয়টার্স ও সিএনএন
