মেক্সিকোতে চলন্ত গাড়ি থেকে গুলি, নিহত ১৮

আপডেট : ২১ জুন ২০২১, ০১:০৯

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির পাশেইউ অবস্থিত রেনোসা শহরের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়েছে। তাদের গুলিতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে শহরের বেশকিছু এলাকায় গুলি চালায়। তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী।

রেনোসার তামালিপাস রাজ্যের নিরাপত্তা বাহিনী এক বিবৃতির বরাতে রয়টার্স জানায়, গত শনিবার শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একাধিক গাড়িতে করে এসে এই হামলা চালায়।

String of shootings in Mexico border city kills 18 people | Deccan Herald

জানা যায়, প্রথমে গুলিতে ১৫ জনের প্রাণহানির তথ্য জানানো হলেও পরবর্তীতে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর কর্তৃপক্ষ সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

রেনোসা শহরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি মাদক চোরাকারবারি চক্র গত কয়েক বছর ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস শহর লাগোয়া রেনোসার সীমান্তজুড়ে প্রায়ই মাদক চোরাকারবারি চক্রগুলোর আধিপত্য ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা হিসেবেও রেনোসার পরিচিতি আছে।

ইত্তেফাক/টিআর