হোটেলে বান্ধবী এনে বিপাকে চিলির ফুটবলাররা

আপডেট : ২১ জুন ২০২১, ১৪:০৫

এমনিতে লাতিন আমেরিকা অঞ্চলে করোনা ভাইরাসের প্রভাবে কোপা আমেরিকা আয়োজন নিয়েই ছিল শঙ্কা। আয়োজকের নাম থেকে শেষমুহুর্তে বাদ দেয়া হয় আর্জেন্টিনা ও কলম্বিয়াকে। ব্রাজিলকে আয়োজনের দায়িত্ব দেয়া হলে তারা খেলতেই অস্বীকৃতি জানায়। 

এতসবের মধ্যেও শেষপর্যন্ত কোপা মাঠে গড়িয়েছে। আর সেখানে মানা হচ্ছে কড়া স্বাস্থ্যবিধি। বায়োবাবলে আটকে রাখা হচ্ছে সব ফুটবলার, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে।

 

No description available. 

তবে কোন নিয়মনীতির তোয়াক্কা করছেনা চিলির ফুটবলাররা। এবার বায়োবাবল ভেঙে হোটেলে বান্ধবী নিয়ে এসেছেন তারা। ফলে পড়েছেন সমালোচনার মুখে। জানা গেছে, অভিযোগ প্রমাণিত হলে দেশেও ফেরত পাঠানো হতে পারে তাদেরকে! 

এর আগেও নিয়ম ভঙ্গ করেন চিলিয়ানরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে কয়েকজন ফুটবলার হোটেলে ডেকে পাঠান নাপিতকে। তবে এবারের অভিযোগটি আরও গুরুতর।

ব্রাজিলের একটি হোটেলে থাকছেন চিলির ফুটবলাররা। জানা গেছে, অন্তত ৬ জন ফুটবলার তাদের বান্ধবীকে হোটেলে ডেকে নিয়ে আসেন। এরমধ্যে আছেন দলের তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ভারগাসের নামও। 

No description available.

এ ঘটনায় দেশটির ফেডারেশন মুখ খুলেনি এখনো। তবে জানা গেছে, আয়োজক কর্তৃপক্ষ ঘটনা জানার পর বেশ কঠোর অবস্থান নিয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত প্রমাণিত হলে ভিদাল-ভারগাস সহ চিলি দলকে ফেরত পাঠানো হতে পারে।

ইত্তেফাক/এএএন/এমআর