মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হাতিবান্ধা
Rule 02: So ——- that ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, that-এর পরের clause-টিতে মূল verb-এর base form-এর পূর্বে tense ও অর্থ অনুযায়ী can/could/cannot /could not বসে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো:
a) Sub1 + verb + so + adj / adv + that + sub2 + can /could / cannot / could not + verb- এর base form + অন্যান্য
Q. The patient was so weak ————-
A. The patient was so weak that he could not walk.
Q. Their throats were so dry ————A. Their throats were so dry that they could not speak.
Q. He is so expert that ————
A. He is so expert that he can solve it easily.
Q. She is ————that she can understand it quickly.
A. She is so intelligent that she can understand it quickly.
Q. He plays so skillfully ————.
A. He plays so skillfully that everybody gets amused.
So that অথবা in order that
Rule 03: So that in order that ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, that-এর পরের clause-টিতে মূল verb-এর base form-এর পূর্বে tense ও অর্থ অনুযায়ী can/could/may/might/will বসে। উল্লেখ্য যে, নিশ্চিত অর্থে can/could এবং সম্ভাবনা অর্থে may/might বসে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো:
a) Sub1 + verb ——- + so that / in order that + sub2 + can /could / may / might / will + verb-এর base form + অন্যান্য
Q. The girl read attentively so that ————.
A. The girl read attentively so that she could pass
Q. We eat so that —————.
A. We eat so that we may live. ( সম্ভাবনা অর্থে )
