ফুডপ্যান্ডার হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত রাইডারদের প্রশিক্ষণ এবং সাইকেল ও স্মার্টফোন প্রদান

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৪০

দেশজুড়ে হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে অন-ডিমান্ড ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায় ফুডপ্যান্ডা তাদের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর প্রথম ব্যাচের রাইডারদের নিয়োগ দিয়েছে এবং এসব রাইডারদের সাইকেল ও স্মার্টফোন প্রদান করেছে। বাংলাদেশের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সমপ্রদায়ের সদস্যদের ক্ষমতায়নে নিবেদিত সংস্থা ট্রান্সএন্ড’র সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে ফুডপ্যান্ডা রাইডারদের কয়েক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে এবং তাদের প্রয়োজনীয় ডেলিভারি উপকরণ ও সরঞ্জাম প্রদান করেছে, যাতে তারা ফুডপ্যান্ডার রাইডার হিসেবে স্বাধীনভাবে ও গর্বের সঙ্গে কাজ করতে পারে। প্রাথমিকভাবে চট্টগ্রাম ও ঢাকায় ২০ জন রাইডার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সমপ্রদায়ের আরও বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউজ কর্মী হিসেবে কাজ করছেন।