চাটখিলে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা 

চাটখিল উপজেলার সিংবাহুড়া পন্ডিত বাড়ি থেকে ১২ মামলার আসামি ফজলুর রহমান ওরফে মধুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এই সময় পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে। গ্রেফতারকৃত মধু শ্রীপুর গ্রামের মন্দার বাড়ির মাহমুদ উল্যাহর ছেলে। চাটখিল থানার এসআই কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফজলুর রহমান মধুর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে এবং তাকে নোয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।