সপ্তাহে দুই দিন চলবে ইবির দাপ্তরিক কাজ

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫৩

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা  

লকডাউনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহে দুই দিন অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি ও বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল নিয়ে পরিচালিত হবে। এ সময় আগের সময়সূচি অনুযায়ী গাড়ি চলাচল করবে এবং অনলাইনে (ভার্চুয়াল) ক্লাস চালু থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা চিকিত্সা, পানি, বিদ্যুত্, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। কোনো বিভাগ/ অফিসের জরুরি কোনো কাজের প্রয়োজন থাকলে তারা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে।