ইঞ্জিন স্যুট ট্রায়ালের গবেষণায় অংশ নিচ্ছে ভিশনস্প্রিং

আপডেট : ২২ জুন ২০২১, ০০:২৫

ওয়েলকাম ট্রাস্ট ও চেন ইয়েথ-সেন ফ্যামিলি ফাউন্ডেশনের সহায়তায় সামাজিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে দৃষ্টিশক্তি উন্নয়নের গুরুত্ব বাড়াতে ইঞ্জিন স্যুট ট্রায়ালের একটি গবেষণায় অংশ নিতে যাচ্ছে ভিশনস্প্রিং। ইঞ্জিন নামে এই গবেষণাটিতে চারটি বিষয়ের ওপর আলোকপাত করা হবে। ভিশনস্প্রিংয়ের গবেষণাটি বয়স্কদের বিশেষত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবার সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধিতে চশমার প্রভাব বুঝতে এই ট্রায়ালটিতে কাজ করবে। এই গবেষণা পরিচালনায় ওয়েলকাম ট্রাস্ট এবং চেন ইয়াত-সেন ফ্যামিলি ফাউন্ডেশন ৩ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করবে। যুক্তরাজ্যের কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের (কিউইউবি) অধ্যাপক নাথান কংগডন এবং ভারতের এলভি প্রসাদ আই ইনস্টিটিউটের (এলভিপিইআই) অধ্যাপক রোহিত খান্না গবেষণাটিতে নেতৃত্ব দেবেন। —প্রেস বিজ্ঞপ্তি