স্পোর্টস রিপোর্টার
অনেকেই হয় আজ ঘুম থেকে উঠেই দেখবেন আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ। ম্যাচের রেজাল্টও আপনার হাতে এসে যাবে। ফুটবলের নেশা যদি থেকে থাকে, আর আপনি যদি আজ ভোরে উঠে থাকেন, তাহলে কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচটা দেখতে পারবেন। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলা শুরু হয়ে যাবে। এই সময়টায় অনেকেই উঠতে পারেন না। তবে যার চোখে ফুটবলের নেশা আছে, তার চোখের ঘুম নষ্ট হওয়ার সুযোগ বেশি।
আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে খেলছে। দুই ম্যাচে এক জয় এবং এক ড্র রয়েছে। পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে আছে চিলি—আর্জেন্টিনার মতোই এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট। ৩ নম্বরে থাকা প্যারাগুয়ের খেলাটা একটি, জয় একটি। পয়েন্ট ৩। এ দুটি হিসাব বলে দিচ্ছে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটা কত উত্তাপ ছড়াতে পারে। গত বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-প্যারাগুয়ে মুখোমুখি হয়। ১-১ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচ। যদি এ দুই দলের শেষ পাঁচ ম্যাচের হিসাব করা হয়, তাহলে একবারই জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেটি ২০১৫ সালে কোপা আমেরিকায়, আর্জেন্টিনা ৬-১ গোলে জিতেছিল। তবে বাস্তবতা হচ্ছে, কোপায় আর্জেন্টিনা সব সময় প্যারাগুয়ের আধিপত্য দেখিয়ে এসেছে। কোপায় সর্বশেষ ২২ ম্যাচে পারাগুয়ে হারাতে পারেনি আর্জেন্টিনাকে। সবকিছু মিলিয়ে পরিসংখ্যানে হয়তো আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালেনি বলছিলেন প্যারাগুয়ে শক্তিশালী দল। তাদের হারানো কঠিন কাজ। তবে কোচ আজ মাঠে নামার আগে দলে পরিবর্তনের আভাসও দিয়েছেন। আগুয়েরাকে নামাতে পারেন একাদশে। স্ক্যালেনি বলছিলেন আগুয়েরার কথা, ‘ও জানে আমি কী চাই। দলের প্রয়োজনে কোথায় কী করতে হবে। গ্রুপে প্রথম ম্যাচ চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। আর উরুগুয়ের বিপক্ষে মেসির অবিশ্বাস্য এক ক্রস থেকে গোল করে ম্যাচ জিতিয়েছিলেন রদ্রিগেজ। সেই জয় এখন মেসিদের আজকের ম্যাচের টনিক। প্যারাগুয়েকে হারানোর ওষুধ। মেসিকে আরো বেশি উজ্জীবিত করতে পারে আগুয়েরার একাদশে ফেরা। কোচ স্ক্যালেনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। পুরো শক্তিটা কাজে লাগাতে চান তিনি। আজকের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ মেসি সম্পর্কে বললেন, ‘ওর ক্রসটা আগেই দেখেছেন সবাই। ফুটবলে মেসি এমন জাদু আগেও দেখিয়েছেন। মেসি মাঠের ওপরে গিয়ে যেমন, নিচে নেমেও তেমন। মাঠের ভেতরে যেমন গতিময়, মাঠের বাইরেও তার গতি তেমন।’ ঘুম থেকে উঠতে পারলে আজও মেসি-ঝলক দেখা যেতে পারে।
