লক্ষ্মীপুর-২ আসনে বিপুল ভোটে নৌকার বিজয়

আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৫

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শেখ ফায়েজ উল্যাহ শিপন লাঙল প্রতীক নিয়ে ১ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৬টি। এখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৬৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৯৯ জন। এর আগে সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।