তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কর ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, তথ্য-প্রমাণ আছে, আশাও আছে উচ্চ, এক্সপার্টরা বলেছেন, এখানে মামলা জেতার সম্ভাবনা খুব বেশি। জনগণের টাকা সরকার যদি মামলা না করতো, তাহলে জনগণের এই অর্থ নিয়ে সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হতো। সুতরাং মামলার আশা আছে, কেসটাও ভালো, মেটারিয়ালও ভালো, আশা করছি ভালো পুরস্কার পাব।
তিনি আরও বলেন, মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বয় সভা করব, প্রতি বিভাগে যাব, প্রয়োজনে জেলায় যাব। এখন গতি যেখানে আছে ভালো গতি আছে, আমরা চাই গতি আরেকটু বাড়িয়ে দিতে। অর্থ মন্ত্রণালয় আছে, টাকা ছাড়ের বিষয়ে সমন্বয় করা হবে। টেবিলে কোনো ফাইল আটকে থাকবে না। দিনের টা দিনেই ক্লিয়ার করে দিব।
শনিবার দুপুর ৩টায় সুনামগঞ্জের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
