চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে আবারো হানা দিয়েছে করোনাভাইরাস। চেক রিপাবলিকের একজন ফুটবলার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার সংস্পর্শে আসায় ইংল্যান্ডের আরো ২ ফুটবলারকে পাঠানো হয়েছে আইসোলেশনে।
ইংল্যান্ডের দুই তারকা ফুটবলার ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েলকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মানে, আজ রাতে দলের হয়ে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তারা। ইংল্যান্ডের হয়ে রাউন্ড অব সিক্সটিনেও তাদেরকে না পাওয়া যেতে পারে।
এই দুই ফুটবলার স্কটল্যান্ডের বিলি গিলমারের সংস্পর্শে এসেছিলেন, যিটি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন।
We can confirm that @BenChilwell and @masonmount_10 must isolate up to and including Monday 28 June. This decision has been taken in consultation with Public Health England.
— England (@England) June 22, 2021
এফএ জানিয়েছে, তারা ইংল্যান্ডের স্বাস্থ্যবিভাগের পরামর্শ নিয়েছেন এবং সে অনুযায়ীই দু’জনকে সেন্ট জর্জ পার্কের আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেয়া হয়েছে।
যদিও গিলমার ছাড়া স্কটল্যান্ডের বাকি স্কোয়াডকে খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে গাইডলাইন অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে, কেউ যদি করোনা আক্রান্ত কারো সংস্পর্শে ১৫ মিনিটের বেশি থাকেন তাহলে তাকে আইসোলেশনে যেতে হবে।
গেল শুক্রবারের স্কটল্যান্ড বনাম ইংল্যান্ডের ১-১ এ ড্র হওয়া ম্যাচ শেষে গিলমারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন মাউন্ট এবং চিলওয়েল। ফলে তাদেরকে পাঠানো হয়েছে আইসোলেশনে। আগামী ২৮ জুন পর্যন্ত দল থেকে বিচ্ছিন্ন থাকবেন তারা। কোয়ারেন্টিনে থাকাকালীণ সেন্ট জর্জ পাকেই অনুশীলন করতে পারবেন চেলসিতে খেলা এই দুই ফুটবলার।
আগামী ২৯ জুন রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। কোয়ারেন্টিন কাটিয়ে সে ম্যাচে মাউন্ট ও চিলওয়েল ফিরতে পারবেন কিনা দলে সেটি বলে দেবে সময়।
আজ রাত একটায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে ২ দলেরই পয়েন্ট ৪ করে। এরইমধ্যে দুই দলই কোয়ালিফাই করেছে পরের রাউন্ডে। এই ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
ইত্তেফাক/এএএন
