হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৩৯

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের রোগীদের জন্য অক্সিজেন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতালে কার্পাসডাঙ্গার চুল ব্যবসায়ীদের সংগঠন একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে সাতটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফাতেহ্ ইসলাম প্রমুখ।