কালীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রাম থেকে গোলাম রসূল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রাম নিবাসী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদের ছেলে। তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী ছিলেন। 

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, যুবকের নিজ বসতঘরে ফ্যানের হুকের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। হতাশার কারণেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।