নড়াইলে করোনায় আরো তিন জনের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৫

নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এরা সবাই নারী। এরা হলেন, লোহাগড়া উপজেলার বাতাশি গ্রামের হামিদা বেগম, লক্ষ্মীপাশার রীনা বেগম ও সদর উপজেলার বড়গাতী গ্রামের খাদিজা বেগম। একই সময়ে ৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৪২। শনাক্তের হার ৪৮.২৭। মঙ্গলবার নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত আট দিনে নড়াইলে করোনায় আট জনের মৃত্যু হলো।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল জেলায় ২০ জুন থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।