মদনের পল্লীতে খেলা করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—কান্দাপাড়ার কৃষক সুমনের ছেলে তামিম (৩) ও একই গ্রামের লালনের মেয়ে সামিয়া (৭)। তারা সম্পর্কে মামাতো ভাইবোন। ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।
