গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে মরিয়ম খাতুন নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘরের আড়া থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মরিয়ম ঐ গ্রামের রুস্তম আলীর মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কেউ বাদী না হওয়ায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
