হোসেনপুর উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে হোসেনপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ অধিদপ্তরের বাস্তবায়নে মহড়া ও আলোচনাসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
