সিটি ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৫২

সিটি ব্যাংক সম্প্রতি জাবিদ ইকবালকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এ ব্যাংকেরই চিফ রিস্ক অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশের আইএফআইসি ব্যাংক ও নেপালী বিনিয়োগকারীদের যৌথ মালিকানাধীন কাঠমান্ডুভিত্তিক নেপাল-বাংলাদেশ ব্যাংকের ডেপুটি সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি