প্রবাসে বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য ফুলকলি ফাউন্ডেশন সম্মানিত করলো ১৪ জন নারীকে। সাংবাদিক সংগঠক বেলাল আহমেদের আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পুরস্কৃত গুণী নারীরা হলেন অভিনেত্রী রিচি সোলায়মান, ড. জাকিয়া হোসেন, রুবাইয়া রহমান, শায়লা আজিম, সালেহা আলম,নাঈমা খান, প্রিয়া ডায়েস, রোকেয়া আক্তার, রণো নেওয়াজ, মিনা আবেদীন, নূপুর চৌধুরী, মনিজা রহমান ও মল্লিকা খান মুনা। অনুষ্ঠানে পুরস্কার প্রদান শেষে কণ্ঠশিল্পী শাহ আলমগীর গান গেয়ে শোনান। এ ধরনের আয়োজন প্রসঙ্গে বেলাল আহমেদ বলেন, ‘ফুলকলি ফাউন্ডেশন গত ২৫ বছর ধরেই নারীদের বিভিন্ন ক্ষেত্রে এই সম্মাননা দিয়ে আসছে। সেদিক দিয়ে আমি বলবো এবার নিউইয়র্কে যে অনুষ্ঠানটি হয়ে গেল তা দীর্ঘদিন এখানকার প্রবাসীরা স্মরণে রাখবেন। এটি ধারাবাহিকভাবে এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে।’
উল্লেখ্য, ফুলকলি ফাউন্ডেশন গত ২৫ বছর ধরে বাংলাদেশসহ একাধিক দেশে প্রবাসীদের এই ধরনের সম্মাননা প্রদান করে আসছে। এছাড়া এ বছরের সেপ্টেম্বরে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের নিয়ে ২ দিনব্যপী ফেস্টিভ্যালের আয়োজন করবে ফুলকলি ফাউন্ডেশন।
