চট্টগ্রামে ফটিকছড়িতে আজ থেকে লকডাউন

আপডেট : ২৩ জুন ২০২১, ০৫:১৫

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে নগরী ও আশপাশের উপজেলায় সব বিপণিবিতান, দোকানপাট রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের জন্য প্রশাসনের ১২টি টিম মাঠে কাজ করবে।

জেলার মধ্যে ফটিকছড়ি উপজেলায় আজ বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম