কানসাটে বেহাল সড়কে দুর্ভোগ চরমে

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৫৮

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের কানসাট ঘাটের উত্তর দিকে মেইন রোড থেকে কলাবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় খানাখন্দের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতে পানি জমে চলাচলের বিঘ্ন ঘটছে। প্রায়ই আম বোঝাই ভ্যান ও চার্জার গাড়ি উলটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম ব্যবসায়ীরা। আমচাষি আব্দুল কাদের বলেন, রাস্তায় আমাদের ভ্যান গাড়ি উলটে যাচ্ছে। আম ব্যবসায় সালেক মুন্সিও একই কথা বলেন। শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হারুন আর রশীদ জানান, রাস্তার উন্নয়নমূলক কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরুরিভাবে তাগিদ দেওয়া হয়েছে। যাতে রাস্তার উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করা হয়।