আড়াইহাজারে দোকান চালু রাখায় পাঁচ জনকে অর্থদণ্ড

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:২৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা সতর্কতার অংশ হিসেবে আড়াইহাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দোকান খোলা রাখায় পাঁচ দোকানির প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ উজ্জল হোসেন ও আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ। অভিযানের সময় বেশকিছু  প্রাইভেট কার ও সিএনজি  অটোরিকশা আড়াইহাজার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই অভিযান চলমান থাকবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কেও অভিযান পরিচালনা করা হয়।