বয়লার বিস্ফোরণে অপারেটর নিহত

আপডেট : ২৩ জুন ২০২১, ২১:৩০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম শরীফ। তিনি  বয়লার অপারেটর হিসেবে কাজ করতেন। ঘটনার পরই কারখানার সবাই পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফতুল্লা গেটের বিপরীতে আজাদ ডাইং নামক কারখানায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন জানান ,বয়লার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাইং কারখানার কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের পর মালিক কর্তৃপক্ষ পালিয়ে গেছে। তিনি আরো জানান, যেখানে বয়লার বিস্ফোরণ হয়েছে সেখানে একটি মৃতদেহ পড়েছিল। মৃতদেহটি বয়লার অপারেটর শরীফের বলে তারা আপাতত জানতে পেরেছেন। নিহতের পরিচয় জানার এবং বয়লার  বিস্ফোরণের কারণ জানার জানার চেষ্টা করছে পুলিশ।