পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৪৮

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।

মৃতরা হলো কুর্শাপুর গ্রামের উমরের মেয়ে নাফিছা খাতুন(৪) ও মো. ইউসুফের ছেলে ইয়াসিন(৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফিছা খাতুন ও মো. ইউসুফ দুপুর দুইটার দিকে খেলাধুলা করতে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে নাফিসা ও ইয়াসিন বাড়ীর পাশের ডুবার পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় পরেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। বিকাল ৫টার দিকে বাড়ির পাশের একটি ডুবায় ওই দুজনকে ভাসতে দেখে স্বজনেরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইত্তেফাক/এনএ