আপনার রাশিফল

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০১

২৫ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ১১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৩ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :২ ও ৭। শুভ বার :সোমবার। শুভ রত্ন :মুক্তা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। সকলের প্রতি বিনয়ী আচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর খুব একটা ভালো যাবে না। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করবেন না। যাবতীয় ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অভিনয় শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। আবেগ সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পুরোনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।