লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার দায়ে দুই দোকানদারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। দোকানগুলো হলো—শাহ আমানত বেকারি ও নবাবী কিচেন। নিরাপদ খাদ্য আইনে শাহা আমানত বেকারিকে ১ লাখ টাকা এবং পদুয়ায় নবাবী কিচেনকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
