মুক্তাগাছায় সাইফুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চরবগুড়া এলাকায় রাস্তার পাশের খাদে অটোরিকশার নিচে চাপা পড়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। মৃত সাইফুল ইসলাম জামালপুরের বাসিন্দা মৃত হিম্মত আলীর ছেলে। তিনি মুক্তাগাছার প্রাণনাথ বাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশার চাপায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলা হয়েছে।
