কেন্দুয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:০৮

অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে কেন্দুয়া পৌর শহরের হিমালয় ফিলিং স্টেশনকে বুধবার ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঐ ফিলিং স্টেশনে থাকা পরিমাপ যন্ত্রটিও আগামী সাত দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরশহরের সাউদপাড়া এলাকার হিমালয় ফিলিং স্টেশন থেকে ক্রেতাদের অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে বুধবার বিকালে ময়মনসিংহের বিএসটিআই কর্মকর্তা জয়দেব রাজবংশী অভিযানে এসে সত্যতা পান। তাত্ক্ষণিক বিষয়টি আমাকে অবগত করলে আমি গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে ফিলিং স্টেশনটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করি।