নাগেশ্বরীতে পাঁচ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা বানারভিটা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। আটক আর্জিনা বেগম মামনি ঐ গ্রামের আমির হোসেনের স্ত্রী। নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মণ্ডল জানান, মাদক ব্যবসায়ী আর্জিনার ঘর তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো ২২ পোটলায় পাঁচ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
