প্রচ্ছায়া

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:১০

অন্ধকারে শুয়ে আছে নিদ্রাহীন মাকড়সা

 

পলাতক খেলা খেলে কতদূর যাওয়া যায়

জানে না বোবা মাছ, মাছি ও মাকড়সা

ডাইনিং টেবিল

মৃত মাছের তাকিয়ে থাকা অপলক চোখ

হানড্রেড পাওয়ারের বেলকো বাল্ব

স্ফটিকজলে পুচ্ছ নাড়ে নাইলোটিকা

 

আনচান মন খুঁজে ফেরে প্রচ্ছায়া লোনা স্বাদ

কোথায় হারালো তাকে গরলে চুমুক দিয়ে