অনাগ্রহের শীর্ষে সী পার্ল

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:১৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪০ দশমিক ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সী পার্লের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার লেনদেন শেষে সী পার্লের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩০ টাকা বা ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিটের ৫ দশমিক ২৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫ দশমিক ১২ শতাংশ, সমতা লেদারের ৪ দশমিক ৮৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪ দশমিক ১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৩ দশমিক ৮৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩ দশমিক ৭৩ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইনসিওরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইএলএফএসএলের ৩ দশমিক ৬৩ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৩ দশমিক ২৫ শতাংশ কমেছে।