করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় টানা তৃতীয় সপ্তাহের লকডাউন চলছে রাজশাহী মহানগর এলাকায়। প্রতিদিন দূরদূরান্ত থেকে দিনমজুররা নগরীর বিভিন্ন এলাকায় এসে সাইকেলে টুকরি ও কোদাল সাজিয়ে বসে থাকেন কাজের অপেক্ষায়। কাজ না পেয়ে অবশেষে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। ছবিটি গতকাল রাজশাহী শহিদ কামারুজ্জামান চত্বর থেকে তোলা —আজাহার উদ্দিন