রংপুর বিভাগে আক্রান্ত ৩৩৬ জন, ৯ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:৫২

রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুর জেলায় ২৩জন, ঠাকুরগাঁও জেলায় ৪ জন, পঞ্চগড় জেলায় ১ জন এবং লালমনিরহাট জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭ জন। 

এ নিয়ে বিভাগে ১ লাখ ৪৮ হাজার ৭শ’ ৫১ জনের নমুনা পরীক্ষা করে মোট ২৩ হাজার ৭শ’ ৯৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৯ হাজার ১শ’ ৬৪ জন রোগী সুস্থ হয়েছেন। 

No description available.

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৯৫, ঠাকুরগাঁয় ১০১, কুড়িগ্রামে ৩৬, রংপুরে ২৩, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৫,  নীলফামারীতে ১৮ এবং পঞ্চগড় জেলায় ২১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রেসবার্তায় আরো  জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ৭ হাজার ৮শ’ জন ৯৫ জন আক্রান্ত ও ১৭৫ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৮শ’ ২১ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯শ’ ৫১ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৭শ’ ৫৩ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫শ’ ৭০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩শ’ ৩১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৯শ’ ৬০ জন  আক্রান্ত এবং ২২ জনের মৃত্যু হয়েছে।         

ইত্তেফাক/এনএ