পঞ্চম শ্রেণির বাড়ির কাজ

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:০৩

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পরিবেশ দূষণ

 

সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো এগুলো অনুশীলন করো। প্রথমে পুরো অধ্যায় ভালোভাবে পড়ে নেবে।

১) পরিবেশ দূষণ বলতে কী বোঝ?  

উত্তর:পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।

২) বায়ু দূষণের ফলে কী হয়?

উত্তর:বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

৩) পরিবেশের দূষণগুলো কী কী?

উত্তর:পরিবেশের দূষণগুলো হলো— ১. বায়ু দূষণ, ২. পানি দূষণ,

৩. মাটি দূষণ, ও ৪. শব্দ দূষণ।

৪) পরিবেশ দূষণের উত্স সমূহ কী?

উত্তর:পরিবেশ দূষণের উত্সসমূহ হলো বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি। যেমন— তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার।

৫) পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখ।          

উত্তর:পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায়—

১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।

২. গাড়িতে চড়ার পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।

৩. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।

৪. বেশি বেশি গাছ লাগানো।

৫. জনসচেতনতা বৃদ্ধি করা।

১.পরিবেশ দূষণ কী?    

উত্তর:বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।

২. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে করো?             

উত্তর:পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হিমবাহের বরফ গলে যাওয়াই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ।

৩. দুটি পানিবাহিত রোগের নাম লেখ।

উত্তর:দুটি পানিবাহিত রোগের নাম— i. ডায়রিয়া ও  ii. কলেরা।

৫. এসিড বৃষ্টির দুটি কারণ লেখ।

উত্তর:এসিড বৃষ্টির দুইটি কারণ—

i. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন-ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এসকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও এসিড বৃষ্টি তৈরি হয়।

ii. কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়।