এয়ার ট্যাক্সি তৈরি করছে হুন্দাই মোটরস

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:২৬

 

গাড়ির পাশাপাশি এয়ার ট্যাক্সি তৈরি করছে হুন্দাই মোটর ও জেনারেল মোটরস (জিএম)। ২০২৫ সালের মধ্যেই এর পরিচালন আশা করছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। শূন্য কার্বন নিঃসারণ এ এয়ারক্রাফট হেলিকপ্টারের মতো উলম্বভাবে উড়তে ও নামতে এবং পণ্য বহন করতে পারে। তবে এ উদ্যোগ থেকে মুনাফার জন্য প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এগুলো অত্যন্ত জনাকীর্ণ শহরে পাঁচ থেকে ছয় জনকে বহন করতে পারবে। এয়ার ট্যাক্সি তৈরি করা অন্যান্য গাড়ি নির্মাতাদের মধ্যে রয়েছে, টয়োটা মোটর করপোরেশন, ডেইমলার এজি ও চীনের গিলি অটোমোবাইল।