আগৈলঝাড়ায় ধসে গেছে ব্রিজের ঢালাই

আপডেট : ২৫ জুন ২০২১, ২০:৪৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় ব্রিজের পাটাতনের ঢালাই ধসে পড়ে রড বেরিয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া-জোবারপাড় সড়কের মধ্যবর্তী জলিরপাড় নামক এলাকায় ছয় বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে আয়রন স্ট্রাকচার ঢালাই ব্রিজ নির্মাণ করা হয়েছিল। পরে তিন বছরের মধ্যেই এর ঢালাই ধসে পড়ে। পাটাতন ভেঙে রড বেরিয়ে গেছে। এমনকি ব্রিজের দুই পাশের রেলিংও ভেঙে পড়েছে। ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ব্রিজের টেন্ডার হয়েছে। শিগিগর কাজ শুরু করা হবে।